শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। রোববার সকাল ৯টায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাজপথ ও রেলপথ অবরোধ শুরু করেন।

শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বদলি শ্রমিক স্থায়ীকরণ, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজপথ-রেলপথ অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পূর্ব ঘোষিত এ কর্মসূচি সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও শ্রমিক-কর্মচারীর স্ব স্ব মিল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তার মোড়ে আসতে সকাল ৯টা বেজে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দেয়।

খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে এবং আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণ ও আলীম জুট মিলের শ্রমিকরা মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন। শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ করায় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক দ্বীন ইসলাম বলেন, কেসিসি নির্বাচনের পূর্বে পাওনা পরিশোধ না করা হলে ভোট বর্জন করবেন শ্রমকিরা। ৪মে শ্রমিক সমাবেশের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়