শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব অলিম্পিকের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আয়ারসে বসবে যুব অলিম্পিক গেমসের আসর। এই আসরে খেলার স্বপ্নপূরণ হলো না বাংলাদেশের। ব্যাংককে এশিয়া অঞ্চলের ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে গেছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল।
ফাইনালে উঠতে পারলেই যুব অলিম্পিক গেমস নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু তা আর হলো না। সেমিফাইনালে শিবাম আনন্দের হ্যাটট্রিকের কাছে হেরেছেন সবুজ-আবেদরা। শনিবার ফাইভ-এ-সাইডের এই আসরের খেলার শুরু থেকে ভারত প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম অর্ধে ভারত ২-০ গোলে এগিয়ে যায়। শিবাম আনন্দ ৫ মিনিটে এগিয়ে নেন ভারতকে। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন এই আনন্দ।
দ্বিতীয় অর্ধে আরও এক গোল তার, তাতে ১৫ মিনিটেই হয়ে যায় আনন্দের হ্যাটট্রিক। তৃতীয় অর্ধে বাংলাদেশ তেমন কোনও প্রতিরোধই গড়তে পারেনি। উল্টো অসহায় আত্মসমর্পণ করেছে লাল-সবুজের দল। আরও ৬ গোল হজম করতে হয়েছে এই সময়ে। ২২ থেকে ২৪ মিনিটের মধ্যে হয়ে যায় ৫ গোল! যদিও ভারতের জালে দুটি গোল দিতে পেরেছে বাংলাদেশ। গোল দুটি এসেছে সোহানুর রহমান সবুজের স্টিক থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়