শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত বর্জন করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে হতে পারে!

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে ২০২১ সালে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। এবার তার বদলে এখন টি-২০ বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমন সিদ্ধান্তে সংস্থাটির উপর নাখোশ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রয়োজনে বিশ্বকাপও বর্জন করতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু আইসিসির একাংশ পাল্টা জবাব দিয়ে জানিয়েছে ভারত যদি টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে না চায় তবে, বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে এর দায়িত্ব দেয়া হবে। অর্থাৎ ভারত যদি বর্জন করে তাহলে বাংলাদেশ এ টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে।

ভারতের একটি সংবাদ মাধ্যম জানায়, আইসিসির সাবেক প্রধান প্রয়াত জাগমোহন ডালমিয়া সংস্থাটির আর্থিক দিকটির বাজে অবস্থা দেখে লন্ডনে আইসিসির দফতরে বসেই আবিষ্কার করেছিলেন চ্যাম্পিয়নস ট্রফি, তখন কোষাগারে ছিল মাত্র একুশ হাজার পাউন্ড। তিনি আইসিসিকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন। ভারতীয় স্পনসরদের সঙ্গে কথা বলে বিশ্বকাপের নক-আউট সংস্করণ মাঠে আনলেন। মিনি বিশ্বকাপ নামে বাংলাদেশে চালু হওয়া সেই প্রতিযোগিতা প্রথম বছরেই দারুণ সফল ছিল। ভালো অবস্থায় এলো আইসিসি কোষাগারেও। শোনা যায়, তিন বছরের মধ্যে কয়েক হাজার পাউন্ড থেকে আইসিসির কোষাগারে জমা হয়েছিল ৭ মিলিয়ন পাউন্ড।

সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। তবে কলকাতায় বসে বৃহস্পতিবার আইসিসি ঘোষণাই করে দিল, ডালমিয়ার চালু করা প্রতিযোগিতা আর হবেই না। দু’বছর অন্তর আয়োজন করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার বছর অন্তর হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এছাড়া হবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

অন্যদিকে আইসিসির দাবি, সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ভারতীয় বোর্ডের প্রতিনিধিরাও নাকি আপত্তি জানাননি। কিন্তু বিসিসিআইয়ে অনেক কর্তা ঘোষণা শুনে ফুঁসছেন। শীর্ষস্থানীয় এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘অকল্যান্ডের বৈঠকে ঠিক হয়েছিল, ২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফি হবে ভারতে। তখন কেউ বলেনি, এটা পঞ্চাশ থেকে বিশ ওভারের হয়ে যাবে। এখন কী করে বিশ ওভারের করে দেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়