শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নীল নকশায় সরকার: ফখরুল

শিমুল মাহমুদ:  খালেদা জিয়াকে অসুস্থ রেখে তার চিকিৎসা না করার পেছনে সরকারের একটি নীলনকশা রয়েছে বলে অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ  করেন। এসময় তিনি আরো অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে পড়ে আছে।

মির্জা ফখরুল বলেন, বারবার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনিত কথা  জানিয়েছি,এবং আমাদের দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদার জিয়ার পছন্দের হাসপাতাল ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আইজি প্রিজনকে ডেকে নিয়ে আসেন এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। পরে কারাকর্তৃপক্ষ চিকিৎসদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার বিষয় আলাপ করে একটি ফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে বলে আমরা শুনেছি। ফাইলটি এখনও প্রধানমন্ত্রী কার্যালয়েই পড়ে আছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান বলেন, তার হাড়ের ক্ষয় হয়ে নার্ভগুলো চাপা পড়ে গেছে। এতে বাম হাতের শক্তি কমে যাচ্ছে। তিনি বাম হাতে কিছুই ধরে রাখতে পারছেন না। প্রচণ্ড ব্যথা হচ্ছে। কোমরের হাড়ও ক্ষয়ে যাচ্ছে। স্পাইনাল কডেও সমস্যা আছে।
চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. কুদ্দুস বলেন,  ২০১৫ ও ২০১৭ সালে তার চোখে অপারেশন করা হয়। তার চোখের পানি শুকিয়ে যাওয়ার রোগ আছে। আমরা শুনেছি খালেদা জিয়ার চোখ লাল হয়ে গেছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে। তার সুচিকিৎসা করানো না হয় চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। তিনি অন্ধ হয়ে যেতে পারেন।
  • সর্বশেষ