শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১০:০০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইগ্রেন সমাধানে ওষুধ আবিষ্কার

মাইগ্রেন বা দীর্ঘ সময়ের মাথা ব্যথার চিকিৎসায় নতুন এক ওষুধ আবিষ্কার করেছেন গবেষকরা। কয়েক দশকে এই প্রথম মাইগ্রেনের কার্যকরী ওষুধ আসছে গবেষকরা বলছেন, মাইগ্রেন বা দীর্ঘ সময়ের মাথা ব্যথা সারাতে অন্য সব ওষুধ বা চিকিৎসা যখন ব্যর্থ হবে, তখন এই নতুন ওষুধ কাজ করবে। নতুন এ ওষুধটি হচ্ছে ইনজেকশন। যা মাসে একবার নেয়া যাবে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস অল্প সময়ের মধ্যে মাইগ্রেন রোগীদের কাছে এ ওষুধ নিয়ে যাবে। যদি এর দাম সামর্থের মধ্যে বা একটা যৌক্তিক পর্যায়ে থাকে।

যুক্তরাষ্ট্রে এক চিকিৎসা বিষয়ক সম্মেলনে নতুন এ ওষুধের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। গবেষকরা বলেছেন, এ ওষুধ গুরুতর মাইগ্রেন আক্রান্ত এক তৃতীয়াংশ মানুষকে সাহায্য করবে।
নতুন এ ওষুধ কিভাবে কাজ করবে?

একজন মাইগ্রেন রোগী মাসে যতবার আক্রান্ত হন, নতুন ওষুধ ব্যবহারে আক্রান্তের সেই হার অর্ধেকে নেমে আসবে। ইনজেকশন মাইগ্রেনের অন্যান্য ওষুধ থেকে ভিন্নভাবে কাজ করবে। এটি উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও মাইগ্রেনের জন্য ব্যবহার করা যাবে।

গবেষকরা বলছেন, এখন নতুন এ ওষুধ একটা বড় পরিবর্তন আনবে, মানুষকে স্বস্তি দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়