শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: এখনো আইসিসি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তার আগেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইসপিএনক্রিকইনফো। ক্রিকেটের এই ওয়েবসাইটটি জানিয়েছে কলকাতায় অনুষ্ঠিত সভায় ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়।
এবারের বিশ্বকাপটি শুরু হচ্ছে হাইভোল্টেজ এক লড়াই দিয়ে। ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ১৪ জুলাই লর্ডসে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে ইংলিশরা। সেমিফাইনালের দুইটি ম্যাচ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। সব মিলিয়ে ৬৮ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ। ইংল্যান্ড এবং ওয়েলসের ১১টি ভেন্যুতে খেলা হবে ম্যাচগুলো।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। নিজেদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। ৫ তারিখ একই ভেন্যুতে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফিবাহিনী। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ ৮ জুন, কার্ডিফে। ২ জুলাই বার্মিংহামে ভারত এবং ৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে টাইগাররা।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির বড় কোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণ দেখা যাবে ১৬ জুন। ম্যানচেস্টারে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বিরাট কোহলির দল।
এছাড়া ১৯৯২ সালে যে ফরমেটে খেলা হয়েছিল, সেই আদলেই ফিকশ্চার সাজানো হচ্ছে ২০১৯ বিশ্বকাপের। বিশ্বকাপে অংশ নেয়া ১০ দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল সরাসরি খেলবে সেমিফাইনাল।

  • সর্বশেষ