শিরোনাম
◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ◈ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ◈ কাপ্তাই জাতীয় উদ্যানে ৮৭ প্রজাতির প্রজাপতি শনাক্ত, গবেষণায় উঠে এলো ১০৩ পোষক উদ্ভিদের গুরুত্ব ◈ ভারতীয়দের গোমূত্র পান নিয়ে উপহাস ইসরায়েলি পণ্ডিতের! (ভিডিও) ◈ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে দুই পুলিশ বক্সে আগুন, মহাসড়ক অবরোধ ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ◈ ম্যান সিটিকে হারিয়ে কারাবাও কাপের হারের প্রতিশোধ ব্রাইটনের ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত ◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার সম্পর্ক নেই: ডিজি পাসপোর্ট

সজিব খান: পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। বিদেশে অবস্থানকারী যেকোনও বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদফতরের কনফারেন্স হলে তারেক রহমানের পাসপোর্ট বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের কাছে এখন আর কোনও পাসপোর্ট নেই। তার কাছে যে পাসপোর্ট ছিল সেটা ২০১৪ সালে উনি জমা দিয়েছেন। এরপর নতুন করে পাসপোর্টের জন্য আর আবেদন করেননি। তবে পাসপোর্ট ছাড়াই তিনি কিভাবে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেটা সেদেশের সরকার জানেন।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে এখন নতুন পাসপোর্ট নিতে হলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে। কিন্তু জাতীয় পরিচয়পত্র তার নেই। এটা নিতে হলে অবশ্যই তাকে দেশে আসতে হবে। তবে পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদোত্তীর্ণ হলেও যেকোনও বাংলাদেশি দেশে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশ অ্যামবেসির মাধ্যমে তারেক রহমানকে ট্র্যাভেল পাস নিতে হবে। তবে সরকার তাকে আনতে চাইলে কীভাবে আনবে এটা সরকারের ও আইনের ব্যাপার।’

তিনি বলেন, ‘তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। ১৯৭৬ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, কোনও মামলায় সাজার মেয়াদ দুই বছরের বেশি হলে আসামিকে পাসপোর্ট দেওয়া হয় না। আমরাও দেবো না। তবে কোনও আসামি সাজার আগেই পাসপোর্ট নিয়ে থাকলে তা ফেরত নেওয়া হয় না। তবে ওই আসামিকে দেশ ত্যাগ করতে দেওয়া হয় না।’ সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ