শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত ট্রেনের ছাদে লাফালাফি, ২ পথশিশু মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: ট্রেনের ছাদে খেলার ছলে লাফালাফি করার সময় দুই পথশিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।

মঙ্গলবার গভীর রাত ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ১০-১২ বছরের মধ্যে।

রেলওয়ে থানার সেকেন্ড অফিসার সাব্বির আহমেদ জানান, আহত শিশুর কাছে জানতে পারি, রাতে তারা পাঁচজন (ভাসমান শিশু) ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ওই ট্রেনের ছাদে ওঠে। ট্রেনের ছাদে খেলার ছলে তারা লাফালাফি করছিল। ট্রেনটি ফেনীতে একটি ফুটওভার ব্রিজ অতিক্রমকালে দুজন শিশু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় আরও এক শিশু। রাত ২টার দিকে ট্রেনের ছাদ থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

নিহতদের মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রেনের ছাদে থাকা অন্য দুই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজার চেষ্টা চলছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়