শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনের অপেক্ষায় আ.লীগের নতুন কার্যালয়

আহমেদ জাফর : বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত ২৩-বঙ্গবন্ধু এভিনিউ রাজনৈতিক কার্যালয়ের কাজ প্রায় শেষে পর্যায়ে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর আগেই হতে পারে এ কার্যালয় উদ্বোধন।

সরজমিনে দেখা যায় এ কার্যালয়ের কাজ খুব দ্রুতগতিতে চলছে। নবনির্মিত কার্যালয়ের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ কার্যালয়ে নির্মাণ কাজে দায়িত্বরত ইঞ্জিনিয়ার মো. ইমান হোসেন বলেন, আমাদেরকে উপর থেকে তাড়াতাড়ি শেষ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তাই দিনরাত সমানভাবে কাজ চলছে।

এখন পর্যন্ত ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ শেষে হয়েছে। গত তিনদিন আগে ভবনটির নির্মাণের মূল দায়িত্বে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগামী ৫ মে এর মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এ ভবনের মূল কাজ শেষ হয়ে গেছে এখন শুধু দরজা বসানো এবং রং করা বাকি আছে। আর বাকি কাজগুলো ফিনিশিং দিলেই এ ভবনের কাজ শেষ হবে।

আওয়ামী লীগের এক কেদ্রীয় নেতা বলেন, বঙ্গবন্ধুর এভিনিউর রাজনৈতিক কার্যালয়ের কাজ শেষ হওয়ার পর্যায়। আমরা আশা করছি আগামী রজমান মাসে এ কার্যালয় উদ্ধোধন করা হতে পারে। খুব দ্রুত নেত্রীর সাথে এ বিষয়ে কথা বলবো। নেত্রী যে দিন থাকতে পারবেন এবং নির্ধারিত তারিখ দিবেন সেই দিন উদ্ধোধন করা হবে। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই উদ্ধোধন করা হতে পারে।

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ১০তলা এ ভবনে ৬ থেকে ৭তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয় থাকবে। এছাড়া কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, ক্যান্টিন ও সাংবাদিক লাউঞ্জ এবং থাকবে ডরমেটরি। আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য পৃথক কক্ষ করা হয়েছে। পুরো কার্যালয়টি করা হবে ওয়াইফাই জোন।

৬ দশমিক ৯ কাঠার ওপর গড়ে ওঠা এ ভবনটি জায়গা ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে আওয়ামী লীগ। নিজস্ব তত্ত্বাবধানে ও সম্পূর্ণ দলীয় ফান্ডে ভবন নির্মাণ করা হচ্ছে। ২০১৬ সালে সেপ্টেম্বরের শেষ দিকে এ ভবনের নির্মাণ কাজ শুরু করে ২ বছরের মধ্যে করার কথা।

  • সর্বশেষ