শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উ.কোরিয়া সমস্যার সমাধানে এখনও বহু পথ পাড়ি দিতে হবে: ট্রাম্প

সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধানে এখনও আরও বহু দূর পথ পাড়ি দিতে হবে। রোববার ট্রাম্প এক টুইট বার্তায় একথা বলেন। তিনি এমন এক সময় একথা বললেন যার একদিন আগেই পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

টুইটে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া সমস্যার সমাধান থেকে আমরা এখনও বহুদূরে অবস্থান করছি। তবে, শেষপর্যন্ত এর সমাধান বেরিয়ে আসবে নাকি বিষয়টি সমাধানহীন অবস্থায়ই রয়ে যাবে তা সময়ই বলে দেবে।

শনিবার, পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত এবং দেশটির একটি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধের ঘোষণা দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এছাড়া, উত্তর কোরিয়ার শান্তি ও সমৃদ্ধিতে জোর দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন কিম। কিমের ঘোষণাকে বিশ্বনেতারা সাধুবাদ জানালেও কয়েকজন এবিষয়ে সন্দেহও পোষণ করেছেন।

ট্রাম্প বলেন, ‘বাহ! আমরা আশা ছাড়িনি আর তারাও পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হয়ে গেছে, পরমাণু পরীক্ষাকেন্দ্র বন্ধ এবং আর কোনও পরীক্ষাও তারা চালাবে না!’ রয়টার্স

  • সর্বশেষ