শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ অাহত আটজন ঢামেকে

ডেস্ক রিপোর্ট  : রাজধানীর ভাটারা থানার বেরাইদে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাতজন ও ইটের অাঘাতে অাহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কামরুজ্জামান দুখু নামে একজন নিহত হন। তিনি ভাটারা থানার বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

আর রোববার রাত পৌনে ১০টার দিকে আহতদের ঢামেকে ভর্তি করা হয়। অাহতরা হলেন- গুলিবিদ্ধ বাদল মিয়া (৫০), চাঁদ মোহাম্মদ (৪৮), মো. ফারুক (৩০), মো. শরিফ (৪৮), মো. অাজিম (৩৫), অাব্দুল করিম (৪৬), মো. নাজির হোসেন (৫৮) ও ইটের অাঘাতপ্রাপ্ত মো. মাকফুর (৩৫)।

ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দু-তিনজনের অবস্থা অাশঙ্কাজনক।

পুলিশের বাড্ডা-ভাটারা জোনের সহকারী কমিশনার আশরাফুল করিম জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেকদিন ধরেই এই দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। সেই জের ধরেই আজ সংঘর্ষ হয়।

তিনি বলেন , গুলিবিদ্ধ অবস্থায় কামরুজ্জামান দুখুকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ অ্যাপোলো হাসপাতালে।

ভাটারা থানা সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহর পক্ষের কর্মীদের মধ্যে দীর্ঘদিন রেষারেষি ছিল।

উৎসঃ jagonews24

  • সর্বশেষ
  • জনপ্রিয়