শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থগিত হওয়া এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ মে

তরিকুল ইসলাম সুমন: চলমান এইচএসসি পরীক্ষার ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অপরদিকে এ পরীক্ষা আগামী মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ভুলবশত প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়ায় পরীক্ষার এ তারিখ পরিবর্তন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আন্তঃ শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
এছাড়াও এ ঘটনায় একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে কীভাবে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হলো তা খতিয়ে দেখবে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক আরেকটি কমিটি গঠন করা হবে।
জানা গেছে, আজ এইচএসসির ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ছিল। এদিন নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরে ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়।
বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একইসঙ্গে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাটি নেওয়ার জন্য শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।
  • সর্বশেষ