শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসমি সোহাগ নিহত, আহত ২

শেখ ফরিদ আহমেদ ময়না,সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি সোহাগ সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর রাতে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এ ঘটনাটি ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শনিবার বিকালে কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯ বছর) জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের সামছুর সরদারের ছেলে সোহাগ সরদার। এ ঘটনায় একটি মামলা হয়।

তিনি জানান, রাতে আসামি সোহাগকে ধরতে পুলিশ অভিযানে নামে। রাত আড়াইটার দিকে পুলিশ সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এক যুবককে চ্যালেঞ্জ করলে সে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষে গোলাগুলির পর হিজলদির ওই মাঠে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ তাকে দ্রুত কলারোয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম এ সময় তাকে মৃত ঘোষনা করেন। পরে গুলিবিদ্ধ নিহত ওই ব্যক্তিকে সোহাগ সরদার হিসাবে শনাক্ত করা হয়।

ওসি আরও জানান, গোলাগুলির সময় পুলিশের এএসআই আহসান ও এএসআই সাগর আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়