শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ সুরমা থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ১

আশরাফ চৌধুরী রাজু,সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।

এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন হযরত শাহ আরকুম আলী (রঃ) চত্ত্বর এলাকার তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মো. কাঁলা মিয়া (৪৩)। সে সিলেট জালালাবাদ থানার সতের দক্ষিণ পাড়া রাজারগাঁও গ্রামের মৃত মো. সাহেদ আলী ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ৯ টায় র‌্যাব-৯ এর সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আফজাল হোসেন এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন হযরত শাহ আরকুম আলী (রঃ) চত্ত্বর এলাকার তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস থেকে ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে করা হয়।উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়