শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার ২ জন নিহত

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের আলী আকবর (৭৫) ও লহরী গ্রামের মহিউদ্দীন আহাম্মেদ মহি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ের সময় বড়িকান্দি গ্রামের একটি বিল থেকে আলী আকবর নামের এক বৃদ্ধ তার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি গাছ তার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে, প্রচন্ড ঝড়ের সময় নদী পথে স্পীডবোটে নরসিংদী জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ আসার পথে নরসিংদীর শ্রীনগর নামক এলাকায় বিপরীতমুখী একটি স্পীডবোটের সাথে মুখোমুখী সংঘর্ষে নবীনগরের লহরী গ্রামের মহিউদ্দীন আহাম্মেদ মহি নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। ঝড়ের সময় বেশকিছু ফসলী জমি ও কাঁচা ঘরের ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়