শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে সাড়ে চার লাখের ঘরে জেমস বন্ডের অ্যাস্টন মার্টিন

দুনিয়া কাপাঁনো জেমস বন্ড সিরিজের অভিনেতা ড্যানিলেল ক্রেগ এর অ্যাস্টন মার্টিন ভ্যানকুইশ নিলামে উঠেছে। বলার অপেক্ষা রাখে না, ড্যানিয়েলের অভিনয়দক্ষতাই গাড়িটিকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে।

শুক্রবার নিউইয়র্কে ড্যানিয়েলের নীল অ্যাস্টন মার্টিনটি নিলামে উঠে। নিলামে গাড়িটি ৪ লাখ ৬৮ হাজার ৫০০ ডলার এর ঘরে পৌঁছে। ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারে কারখানার নির্মিত ০০৭ নাম্বারের এই গাড়িটির স্টক মাত্র ১০০টি। মার্টিনটির সেরা স্পিড ঘণ্টায় ১৮৩ মাইল। বিক্রয়ের পুরো টাকাই নিউইয়র্কের শিক্ষা প্রকল্পে ব্যয় করা হবে। বিক্রির সব কাজ করবে তরুণদের ক্যারিয়ারের উন্নয়নের জন্য কাজ করা সংগঠন ‘দ্য অপারচুনিটি নেটওয়ার্ক’।

নিলামের সময় ড্যানিয়েল ও তার সন্তানসম্ভবা স্ত্রী রাসেল ওয়েইজ এর হঠাৎ উপস্থিতি ছিল ক্রেতাদের কাছে অন্যতম চমক। সন্তানের আগমন নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে রাসেল বলেন, ‘ড্যানিয়েল অনেক খুশি। আমাদের ছোট্ট শিশুটির মুখের অপেক্ষায় আছি।’ ডিডব্লিউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়