শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৫:৩৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সীমা‌ন্তে সোনার গহনা ও উট পা‌খির বাচ্চা আটক

সাতক্ষীরা সীমা‌ন্তে ভারত থে‌কে অ‌বৈধভা‌বে আসার প‌থে বিপুল প‌রিমান সোনার গহনা ও উট পা‌খির বাচ্চা আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দে‌শের (বি‌জি‌বি) সদস্যরা। জব্দকৃত সোনার গহনার ম‌ধ্যে র‌য়ে‌ছে, ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আং‌টি। এছাড়া আটক উট পাখির সংখ্যা ৭৫।

শ‌নিবার (২১ এ‌প্রিল) ভোররা‌তে সাতক্ষীরা সদর উপ‌জেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থে‌কে এসব আটক করা হয়। ত‌বে এ সময় কোন চোরাকারবারী‌কে আটক কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তা‌ফিজুর রহমান জানান, ভোররা‌তে সদর উপ‌জেলার পদ্মশাখরা সীমা‌ন্ত থে‌কে ৭৫টি উটপা‌খির বাচ্চা ও সকা‌লে কুশখালী থে‌কে বেশ কিছু সোনার গহনা আটক করা হ‌য়ে‌ছে।

আটক বাচ্চাগু‌লো প্রা‌ণিসম্পদ অফি‌সে নি‌য়ে পরীক্ষা-‌নিরীক্ষা করা হ‌চ্ছে। এছাড়া সোনার গহনাগু‌লোও জুয়েলা‌র্সে নি‌য়ে দাম নির্ধারণ করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়