শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ১২:২৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের দৃষ্টিতে রাশিয়া বিশ্বকাপে আলো ছড়াবেন যারা

ক্রমেই ঘনিয়ে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক আসর বিশ্বকাপ ফুটবল। রাশিয়া বিশ্বকাপের আসর মাঠে গড়াবে আর ৫৪ দিন পরেই। কিন্তু এখনো ইনজুরিতে নির্বাসন কেন্দ্রে পড়ে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে বিশ্বকাপের আগেই ফিরবেন এমন আশা এই তারকার। ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসরে সবার চোখ দুই তারকা রোনালদো এবং লিওনেল মেসির উপর। কিন্তু নেইমারের চোখে তা অন্যরকম। তার মতে এবারের বিশ্বকাপ রোনালদো-মেসি মাতাবেন না বরং উঠতি তরুণরাই মাতাবেন রাশিয়া।

গত এক যুগ ধরেই বিশ্বকাপের সব আলো কেড়ে নিচ্ছেন মেসি-রোনালদো। বছর ঘুরে ফিরে ব্যালন ডি’অর ও উঠেছে। স্বাভাবিক ভাবে এবারেও সবার নজরে থাকবেন এই দুই সুপারস্টার। তাছাড়াও এবারের আসরে যারা নজর কাড়তে পারেন তাদের নিয়ে কথা বলেছেন পিএসজির সুপারস্টার।

মেসি-রোনালোকে বাদ দিয়ে নেইমার জানান অন্য তথ্য। তার মত এবার রাশিয়া বিশ্বকাপ মাতাবেন কুতিনহো জেসুস, সালাহরা। এই নিয়ে নেইমার বলেন,‘অনেক ভালো খেলোয়াড় আছে। কিন্তু বিশ্বকাপে সবসময় সেরাদের নিয়েই কথা হবে। কুতিনহো ও জেসুস খেলার পার্থক্য গড়ে দিতে পারে। আমি মনে হয় তারা সেটা করবে। সালাহ বড় দলের হয়ে না খেললেও, বিশ্বকাপে সে ভালো করবে। তাছাড়া কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। যেমন হ্যাজার্ড, সুয়ারেজ ও ব্রুন। আশা করি, তারাও দারুণ পারফর্ম করবে এবং বিশ্বকাপে দারুণ খেলবে।’ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়