শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৫:১৯ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদকে সম্পূর্ণ নির্মূল করতে হবে’

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেছেন, দেশ থেকে সন্ত্রাস , মাদক ও জঙ্গিবাদকে সম্পূর্ণ নির্মূল করতে হবে। এজন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।

বাগেরহাটের কচুয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকতপন কুমার বিশ্বাস একথা বলেন।

তিনি আরো বলেন, গাইড বই সম্পুর্ণ নিষিদ্ধ, কোন প্রতিষ্ঠান যদি গাইড বই অথবা কোন সহায়ক বই কিনতে বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সরকারের আমলে বাগেরহাট জেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সরকারকে সহযোগীতার আহ্বান জানান তিনি।

সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, জেলা ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়।

অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইকের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ নাজমুল হুদা মিঞা, সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল,ফরিদুর রহমান শামীম , কচুয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সুমন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক সামসুন্নাহার, সুমাইয়া আক্তার, মাও.ছরোয়ার হোসেন, মাও.মোসলেম উদ্দিন ভুইয়া, মাও.ইসমাইল হোসেন কাশেমীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়