শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১২:১১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের চা শ্রমিক বাবা গোপাল রবি দাসকে (৫৩) কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে রাজ রাম দাস (২৬)।

বৃহস্পতিবার সকালে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাম দাস সকালে তার বাবা রবি দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। চা শ্রমিকরা ঘাতক ছেলেকে আটক করে থানায় খবর দিলে পুলিশ রাম দাসকে আটক করে রাজনগর থানা পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়