শিরোনাম
◈ লেবাননে ইসরায়েলি বিমান হামলা: অন্তত ১২ জন নিহত ◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ৫ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনা সিটি কোর্পারেশনের (কেসিসি) নির্বাচনে ৫ মেয়র প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার বেলা ১১টায় মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারী ৫ প্রার্থীর তথ্য যাচাই-বাছাই শেষে তাদের বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তাদের বৈধ ঘোষণা করেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

দুই দিন ব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রোববার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এখন পর্যায়ক্রমে কাউন্সিলর পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

প্রথম দিনে সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ড, সংরক্ষিত ৬নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ড , সাধারণ ১, ২ ও ৩নং ওয়ার্ড, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, ৭, ৮ ও ১০নং ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়