শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০২:৩৮ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নবজাতকের লাশ টেনে বের করল কুকুর!

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃসদন) সামনের ডাস্টবিনের ময়লা আবর্জনার স্তূপ থেকে এক নবজাতকের লাশ টেনে বের করল কুকুর।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডাস্টবিনের ময়লা-আবর্জনার স্তূপ থেকে একদল কুকুর একটি ব্যাগ টেনে সদর রাস্তার ওপর নিয়ে ভেতর থেকে নবজাতকের লাশ বের করার সময় কজন পথচারীর নজরে পড়ে।তারা কুকুর দলকে তাড়া করে পুলিশে খবর দেয়। এ ঘটনা জানাজানি হলে এলাকায় কৌতূহলী জনতা ভিড় জমান।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু সামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, পুলিশ এসে নবজাতক শিশুকন্যার লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।

তিনি জানান, ঘটনাস্থলের কাছে মা ও শিশু কল্যাণকেন্দ্র এবং ডায়াবেটিক সমিতির প্রসূতিসেবা কেন্দ্র রয়েছে।

ধারণা করা হচ্ছে, শনিবার সন্ধ্যার পর এ দুটি প্রতিষ্ঠানের একটি থেকে জীবিত অথবা মৃতাবস্থায় ওই নবজাতকটিকে ব্যাগে ভরে ডাস্টবিনের ময়লা-আবর্জনার স্তূপে ফেলে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়