শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজু ভাস্কর্যের উপরে ড্রোন, শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ

সুশান্ত কুমার সাহা: কোটা সংস্কারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসসহ সারাদেশ। ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে দেখা গেছে রহস্যময় একটি ড্রোন। ড্রোনটি প্রায় ১০ মিনিট অবস্থান করে ঢাবির আকাশে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শেইম, শেইম (লজ্জা)’ বলে স্লোগান দিতে থাকে।

মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টার সময় প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উপরে দেখা যায় ড্রোনটি। তখন লাইব্রেরির সামনে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে কর্মসূচি ঘোষণা করছিলেন।

এর সামান্য কিছুক্ষণ পর ড্রোনটি ঠিক রাজু ভাস্কর্যের উপরে আসে। এরপর আবার ড্রোনটি লাইব্রেরির উপরে যায়। কিছুক্ষণ নিরুদ্দেশ হয়ে যায় ড্রোনটি। এসময় ড্রোনটিতে কয়েকবার নীল বাতি জ্বলতে দেখা গেছে।

ড্রোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে দেখার পর আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্বেগ লক্ষ্য করা যায়।

ড্রোনের বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে কেন ড্রোন সেটা আমরা জানি না। কারা ড্রোন এনেছে সেটাও আমরা জানি না। তবে আমাদের মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোন হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী হয়তো বোঝার চেষ্টা করছে কারা আছে কতজন আছে।’

তরিকুল ইসলাম নামের অন্য এক আন্দোলনকারী বলেন, ‘সরকার হয়তো ড্রোন দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন। আমরা কোনো কিছুতে ভয় পাই না। আমাদের যৌক্তিক দাবি মানতেই হবে।’

‘আমরা এখানে কী করছি সেটা পুরো জাতি জানে। আমরা আমাদের কথা সংবাদ সম্মেলন করে বলেছি। ড্রোন কারা এনেছে, কেন এনেছে এটা আমাদের দেখার বিষয় না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে’ যোগ করেন তিনি।

 

  • সর্বশেষ