শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাস্থ্য সচেতন হয়ে এইডস প্রতিরোধ করতে হবে: পিএসটিসি

জিয়াউদ্দিন রাজু : নিজে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে এবং অন্যকে সচেতনতার মাধ্যমে এইডস সংক্রান্ত রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) ।

শনিবার রাজধানীর মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পিএসটিসি সংযোগ প্রকল্প আয়োজিত এক সেমিনারে বক্তারা একথা বলেন। সেমিনারটির মূল পতিপাদ্যে ছিল ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানব, সবাই মিলে এইডস প্রতিরোধ করব’।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডা. ফারুখ আহমেদ ভূঞা বলেন, বর্তমান সরকার এইডস প্রতিরোধে অনেক বড় ভূমিকা রেখেছে। সরকার এইডস সম্পর্কে নানাভাবে জনসাধারনকে সচেতন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেমিনার করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বক্তারা বলেন, আমাদের সকলের স্বাস্থ্য সচেতন হতে হবে, বিশেষ করে নারী ও শিশুদের সচেতন করা উচিত। প্রয়োজনে বেশি বেশি সেমিনার করা দরকার। এইডস সম্পর্কে জানা ও বুঝা প্রয়োজন। এইডস আক্রান্ত রুগিদের চিকিৎসা দেয়ার সময় সচেতনতার মাধ্যমে চিকিৎসা করতে হবে।

এসময় সেমিনারে এইডস সংক্রান্ত রোগের বেশ কিছু লক্ষণ তুলে ধরা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হল, অস্বাভাবিক ওজন হ্রাস, ততোধিক সময় ধরে ডায়রিয়া, একাধিক সময় ধরে জ্বর, ততোধিক সময় ধরে কাশি, চুলকানী, শরীরে লসিকা গ্রন্থি ফুলে যাওয়াসহ বেশ কিছু কারণ তুলে ধরেন। অন্যদিকে এইডস ঝুঁকিপূর্ণ জনগোষ্টীর মধ্যে রয়েছে, যৌন কর্মী (নারী ও পুরুষ) এবং তাদের পরিবার পরিজন, দূর পাল্লার ড্রাইভার, শহুরে ভাসমান জনগোষ্ঠী, নেশাকারী, হাসপাতালের ডাক্তার-নার্স, জাহাজের নাবিক সহ বেশ কিছু জনগোষ্ঠীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়