শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

এম শিমুল খান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে  ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ ভ্যানের চালক শাহজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া (২৮) ও রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্লা (২৫)।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠিয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা বাগেরহাটগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঘটনাস্থলে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়