শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয় ছাড়াও অন্য পেশায় যুক্ত ছিলেন শ্রীদেবী

রবিন আকরাম : তিন বছর বয়স থেকে অভিনয় করে চলেছেন শ্রীদেবী। আজ তার যে নাম, যশ, প্রতিপত্তি সবই সিনেদুনিয়ার দৌলতে। কিন্তু আপনি জানেন কি, অভিনয় ছাড়াও, অন্য এক পেশার সঙ্গে যুক্ত ছিলেন নায়িকা! যা তিনি নিজের জন্য নয়! অন্যের জন্য করতেন। ছবি আঁকতে খুব ভালোবাসতেন নায়িকা। সময় পেলেই বসে পড়তেন রঙ তুলি নিয়ে। ক্যানভাসে আঁকা সেসব ছবি বাজারে বিক্রি হত চড়া দামে। যা বিভিন্ন চ্যারিটির কাজে ব্যয় করতেন অভিনেত্রী।

খবর অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান শেষ করে পরিবারের সবাই মুম্বই ফিরে এলেও শ্রীদেবী থেকে যান তার ছবির নিলামের জন্য। আগামী মাসে দুবাইতে শ্রীদেবী আকা ছবির অকশন ছিল। যার জন্য দুটি পেন্টিং করেছিলেন তিনি। একটি মাইকেল জ্যাকসনের। অন্যটি সোনম কাপুরের। ছবির দাম ছিল ৮ থেকে ১০ লাখ টাকা। এই সংক্রান্ত কাজের জন্যই সেদিন থেকে যান সুন্দরী। যদিও সেই থাকাই হল শেষ। ঘরে ফেরা হল না নায়িকার।

সদ্য সামনে এসেছে শ্রীদেবীর ময়না তদন্তের রিপোর্ট। সেখানে বলা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত নয়, বাথটবের জলে ডুবে মৃত্যু হয়েছে নায়িকা। শরীরে মিলেছে অ্যালকোহলও। সূত্রের খবর, মত্ত অবস্থায় বেসামাল হয়ে বাথটাবে পড়ে যান শ্রীদেবী। তারপরই এই ভয়ঙ্কর পরিণিতি। তবে সমগ্র বিষয় নিয়ে ক্রমশই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ সূত্র: কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়