শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে ভিআইপি মর্যাদা পেলেন না সাবেক চিফ হুইপ

স্বপন কুমার দেব: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভিআইপি মর্যাদা পেলেন না সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি। এ নিয়ে তিনি ফ্লাইটে ক্ষোভ প্রকাশ করেছেন।

ফ্লাইটে থেকেই তিনি বিমানমন্ত্রী ও বিমানের একজন পরিচালককে ফোন করে তার ক্ষোভের কথা জানান। রোববার দুপুরে সিলেট থেকে ঢাকায় আসার সময় বিমানের ০৬০২ নম্বর ফ্লাইটে এ ঘটনা ঘটে। তবে বিমানমন্ত্রীকে ফোন করেও তিনি ভিআইপির আসন পাননি। অবশেষে ইকোনমি আসনেই তাকে ঢাকায় আসতে হয়।

টানা পাঁচবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, আমি ‘ভিআইপি সিলযুক্ত টিকিট নিয়ে ভিআইপি আসনে যেতে থাকি। কিন্তু আমাকে ইকোনমি ক্লাসের আসনে যেতে বলা হয়। ভিআইপি আসনে সিট খালি থাকা সত্ত্বেও একজন সিনিয়র এমপি হিসেবে প্রাপ্ত সম্মান ও মর্যাদাটুকু আমাকে দেওয়া হয়নি। এ বিষয়ে কেবিন ক্রুরা কোনো জবাব দিতে পারেননি। আমি ততক্ষণাৎ আমাকে নাজেহালের ঘটনাটি বিমানমন্ত্রী ও বিমানের পরিচালককে জানাই। তখন বিমানটি ছেড়ে দিলে আমাকে ইকোনমি ক্লাসে বসেই ঢাকা আসতে হয়।’

তিনি অভিযোগ করে বলেন, ভিআইপি আসন থাকা সত্ত্বেও আমাকে নাজেহাল করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে বলে আমি মনে করি।

  • সর্বশেষ