শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সজিব খান: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার কোনো দলেরই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয় না । বিএনপি যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তবে সরকার কোনও বাধা দেবে না।

শুক্রবার দুপুরে রাজধানীর  জাতীয় ক্রীড়া পরিষদে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিএনপি কেনো, কোন দলকেই আমরা গণতান্ত্রিক আন্দোলনের অধিকার থেকে বঞ্চিত করছি না। আমরা শুধু আবেদন রাখছি সহিংসতা, জ্বালাও পোড়াও বন্ধ করে আপনার আন্দোলন করেন। বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে সব সহিংতার পথ পরিহার করলে তাদের আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই। আর যদি বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ না করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এসময় মন্ত্রী বলেন, আজকের শিশুরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই বাংলাদেশের সঠিক ইতিহাস শিশুদের জানতে হবে।

সূত্র : কালের কণ্ঠ, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়