শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে উৎপাদিত পণ্য থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় করা জরুরি : অর্থমন্ত্রী

হুমায়ুন কবির খোকন : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে দেশে উৎপাদিত পণ্য থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় করা জরুরি হয়ে পড়েছে । এ রাজস্ব দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চার দিনব্যাপী বেসিস সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহিত।

এ সময় আরও বক্তব্য দেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, এক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। সমাপণী বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকার বড় হলে সরকারি সেবা বৃদ্ধি পায়, মানব সম্পদের উন্নতি হয় ও ব্যক্তিগত সামর্থ্য বাড়ে। চলতি মাস থেকেই আগামী বাজেটের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, বিশ্বের উন্নত দেশের মতো আমাদের দেশে আইসিটি নিয়ে কাজ করার বিশেষ কোনো শহর নেই। যেখানে বসে যুবকরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এ ধরনের একটি শহর তৈরি করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়