শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:২৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুপার-৩০’ ছবির শ্যুটিং: পাপড় বিক্রি করছেন হৃত্বিক

রবিন আকরাম: ভারতের রাজস্থানের জয়পুরে রাস্তায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করতে দেখা গেল বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনকে। তবে এরমধ্যে অন্য কোনও কারণ নেই, ‘সুপার-৩০’ ছবির শ্যুটিং চলছে। সেই শ্যুটিংয়ের অংশ হিসেবেই পাপড় বিক্রি করলেন হৃত্বিক। চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলেন হৃত্বিক এবং মেকআপ ছিল এতটাই সাধারণ যে, পথচলতি সাধারণ মানুষ কেউ সেভাবে তাকে চিনতেই পারেনি।

তবে এর আগেও নিজের ছবির চরিত্রের সঙ্গে একেবারে একান্তভাবে মিশে যেতে দেখা গিয়েছে হৃত্বিককে। ‘কই মিল গয়া’ ছবিতে এক অটিসমে আক্রান্ত বাচ্চার চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক। ‘কাবিল’-এ তাকে অন্ধ মানুষের চরিত্রে দেখা গিয়েছে।

মাত্র দিন কয়েক আগেই ‘সুপার-৩০’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক। সেখানে হৃত্বিকের চেহারা দেখে, সকল দর্শকই চমকে গিয়েছিলেন। এবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বর্তমানে যে ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সেখানে ৪৪ বছর বয়সি অভিনেতা একটি পুরনো, নোঙরা জামা পরে পাপড় বিক্রি করছেন। গায়ে গামছা দেওয়া এবং গালে দাড়িও রয়েছে হৃত্বিকের। গত ২২ জানুয়ারি, এই ছবির শ্যুটিং মুম্বইয়ে শুরু হয়। তারপর বারাণসীতে ছবির একপ্রস্থ শ্যুট হয়ে যায়। ছবিটি আগামী বছর জানুয়ারির ২৬ তারিখ পর্দায় মুক্তি পাবে। সূত্র: এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়