শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চ আদালতের নির্দেশেই কেবল খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

সজিব খান: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপি চেয়ারপারসনের বর্তমান যে অবস্থা, তাতে আইনগতভাবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে উচ্চ আদালত নির্দেশ দিলে তিনি অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারবেন।

সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন।

এসময় সিইসি বলেন, খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আমার প্রত্যাশা। তবে সিদ্ধান্ত নেবে আদালত।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর তাকে ওইদিনই রাজধানীর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়ার সাজা হওয়ার পরপরই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা এ নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়