শিরোনাম
◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিএনপির স্মারকলিপি প্রদান 

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর: খালেদা জিয়ার মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে পৃথক ভাবে বিএনপির স্মারকলিপি কর্মসুচি পালন করছে নেতা-কর্মীরা। রোববার দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের ভূইঁয়ার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই দাবীতে সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাব ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুব রহমান হাসিবের নেত্বত্বে বিএনপির অপর অংশের নেতা-কর্মীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল স্মারকলিপি গ্রহন করেন। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আবুল খায়ের ভূইঁয়া সাংবাদিকদের বলেন, জাল নথি তৈরি করে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় অন্যায়ভাবে কারাদ- দিয়ে কারাগারে প্রেরণ করেছে সরকার। এ রায় একটি প্রহশনের রায়, এ রায় জাতি কোনদিন মেনে নিবেনা। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবী জানান তারা। এ ছাড়া নেতা-কর্মীদের সরকারের ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

  • সর্বশেষ