শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩০ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে সন্তানদের হত্যা প্রচেষ্টার অভিযোগে অভিযুক্ত হলেন পিতা

মাহাদী আহমেদ : নিজ সন্তানদের হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গাড়ি দূর্ঘটনার মাধ্যমে হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে ব্রিটেনের একটি আদালত।

ওয়েন স্কট (২৯) নামক সেই ব্রিটিশ ব্যক্তিকে সোমবার ব্রিটেনের শেফিল্ড আদালত নিজ সন্তানদের ওপর হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগে অভিযুক্ত করে।

অভিযুক্ত ওয়েনে’র আইনজীবি জানিয়েছেন, তার মক্কেল মানসিক রোগে ভুগছেন। তিনি হাতুড়ি দিয়ে আঘাতের মাধ্যমে ও গাড়ি দূর্ঘটনার মাধ্যমে তার নিজ সন্তানদের হত্যা প্রচেষ্টার ব্যাপারটি স্বীকার করেছেন।

ওয়েনে’র সেই ৪ সন্তানের মধ্যে দু’জন কন্যা ও দু’জন ছেলে। তাদের মধ্যে কন্যা দু’জনের বয়স ৭ ও ৮ বছর এবং ছেলে দু’জনের বয়স ৯ ও ২১ মাস।

২০১৭ সালের আগস্টে দায়ের হওয়া এই মামলাটির মোট ৪ দফায় শুনানী আয়োজন হওয়ার পর অবশেষে ওয়েন’কে অভিযুক্ত করা হলো। ফক্স নিউজ

  • সর্বশেষ