শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৮ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় কুয়েট ছাত্রশিবিরের সম্পাদকসহ গ্রেফতার ৪

খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকসহ চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে কুয়েটের বঙ্গবন্ধু হল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, ছাত্র শিবির কুয়েট শাখার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন ওরফে আল-আমিন (২২), অর্থ সম্পাদক মাহাদী হাসান (২২), মো. পারভেজ (২০) ও নাজমুল কবীর (২০)।

পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা বলেন, ‘গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুয়েটের বঙ্গবন্ধু হলে তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে মো. পারভেজ ও নাজমুল কবীর সরকারি বিএল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আর মোয়াজ্জেম হোসেন ওরফে আল-আমিন কুয়েটের ইই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এবং মাহাদী হাসান আইইএম চতুর্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়