শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:১৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে বদলী

নুরুল আমিন হাসান : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে বদলী বা পদায়ন করা হয়েছে।

হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ বদলি বা পদায়ন করা হয়। কিন্তু মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন কর্মকর্তাকে বদলী বা পদায়ন করা হয়েছে।

তারা হলেন, সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার(টিআর), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলমকে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, দারফুর সুদান মিশন হতে প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্সের(টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল করিমকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পালকে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার ড. শাহেদুল আকবর খানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হককে সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়কে এসএমপি সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর), ময়মনসিংহ কোতয়ালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী বা পদায়ন করা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিনকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জের হবিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবীকে সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে কেএমপি খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ১১ এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সেতুয়া পারভীনকে বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, এসএসএফ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ দাশ (নারায়ণগঞ্জ সদর সার্কেলের বদলীর আদেশপ্রাপ্ত) কে নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (পিবিআই ঢাকার বদলীর আদেশপ্রাপ্ত) কে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হেলাল উদ্দিন (নড়াইল সদর সার্কেলের বদলীর আদেশপ্রাপ্ত) কে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী বা পদায়ন করা হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ