শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার মতো চীনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি : সিআইএ প্রধান

কামরুল আহসান : যুক্তরাষ্ট্রের জন্য চীনও রাশিয়ার মতো বিরাট হুমকি বলে বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে দাবি করেছেন সিআইএর প্রধান মাইক পম্পে। সোমবার ভার্জিনিয়ার ল্যাঙ্গলিতে সিআইএ সদর দপ্তরে তিনি বিবিসিকে বলেন, যুক্তরাজ্যের ও ইউরোপের অন্যান্য দেশের হাসপাতাল ও স্কুলগুলো থেকে তারা সেসব দেশের নাগরিকদের সম্পর্কে তথ্য চুরি করেছে। এখন তাদের গুপ্তচররা যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা আমাদের তথ্য চুরি করার চেষ্টা করছে।

সিআইএ প্রধান আরো বলেন, এ বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও রাশিয়া হস্তক্ষেপ করবে বলে আমি মনে করছি। এছাড়া রাশিয়া তো আমাদের জন্য হুমকিই, চীনও আরো বেশি হুমকি। তারা ব্যবসা-বাণিজ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের তথ্য চুরি করে তো বটেই, তাদের ওখানে যেসব আমেরিকান কাজ করতে যায় তাদেরও তারা আমেরিকার বিরুদ্ধে কাজে লাগায়। এ বছরের শুরুর দিকেই আমরা সেরকম একজন সাবেক সিআইএ কর্মকর্তাকে গ্রেফতার করেছি যিনি চীনের হয়ে তথ্য পাচার করছিলেন। বাজার দখলের দিক দিয়ে চীন রাশিয়ার চেয়ে অনেক এগিয়ে আছে। বাণিজ্যিক সূত্র ধরেও তারা অনেক তথ্য চুরি করে। এছাড়াও তিনি জানান, উত্তর কোরিয়াও আমাদের জন্য সমানভাবে হুমকি। কয়েক মাসের মধ্যেই তারা আমেরিকায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন করবে। উত্তর কোরিয়াকে নিয়েও যুক্তরাষ্ট্র খুব চিন্তিত। তবে কিম জং উনের বিরুদ্ধে তারা কী ধরনের পরিকল্পনা নিবেন সে ব্যাপারে কিছু জানাননি।

আলোচনায় মাইক পম্পেও ইরান প্রসঙ্গও আনেন। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সিরিয়ার ব্যাপারে আমরা ইরান ও রাশিয়ার চেয়ে কমই নাক গলিয়েছি। বাশার আল-আসাদ রাশিয়া ও ইরানের সহযোগিতাতেই এখনো ক্ষমতায় আছেন। তবে আমি আশা করবো ইউরোপ ও অন্যদের মতো সন্ত্রাস দমনে সৈন্য না পাঠিয়ে তাদের নিজেদের উন্নতির দিকে আরো মনোযোগ দেয়ার জন্য। এখনো তাদের অনেক কাজ করার বাকি। বিবিসি

  • সর্বশেষ