শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যয়বহুল বিমান-ভ্রমণের রেকর্ড মেলানিয়ার

সজিব সরকার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে দুরে থাকার কারণে এর আগেই শিরোনামে এসেছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ব্যয়বহুল বিমান ভ্রমণের জন্য আবারও নতুন করে শিরোনামে আসলেন সুদর্শনা এই ফার্স্ট লেডি।

মার্কিন ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার জন্য ২০১৭ সালে ৩ মাসের মধ্যে বিমান ভ্রমণে ৬ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারেরও বেশি খরচ করেছেন, যা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

ক্ষমতাসীন হয়ে ট্রাম্প পরিবার ইতোমধ্যেই হোয়াইট হাউজের অনেক ঐতিহ্যই ভেঙে ফেলেছে। সাবেক এই সুপার মডেল পূর্বসূরিদের মত তার স্বামীর সাথে হোয়াইট হাউজে না থেকে ছেলেসহ নিউইয়র্কে থাকেন। ওয়াশিংটন-নিউইয়র্ক আসা যাওয়ার কারণেই মুলত এবারের শিরোনামে এলেন তিনি।

মেলানিয়ার সবচেয়ে ব্যয়বহুল ফ্লাইটটি ছিল গতবছর এপ্রিলের ১৩ তারিখে। এসময় তিনি একটি ব্যক্তিগত জেট বিমানে নিউইয়র্ক থেকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই একটি মাত্র ফ্লাইটেই তার খরচ হয়েছিল ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার।

মেলানিয়ার এ জেট বিমানটি ছিল অত্যন্ত ব্যয়বহুল, যা পরিচালনা করতে ঘণ্টায় ১৬ হাজার মার্কিন ডলার খরচ হতো। এছাড়া তিনি আরও অন্যান্য বিমানে তিনমাসে মোট ২১বার ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, বিমান ভ্রমণে ব্যয়ের কথা বিবেচনা করলে দেখা যায়, সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা মেলানিয়ার তুলনায় অনেক কম ব্যয় করেছিলেন। মিশেল যেখানে গড়ে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় করেছিলেন এক বছরে, মেলানিয়া সেখানে ৬ লাখ ৭৫ হাজার ব্যয় করেছেন তিনমাসে। নিউজ উইক, বাস্টল

  • সর্বশেষ