শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের ভেতরে আশরাফের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের ভেতরেই দলটির প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম। ওয়ান ইলেভেনের কুশীলবরা এ ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন তিনি। সৈয়দ আশফাক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন ডিরেক্টর। গতকাল টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে সৈয়দ আশফাক জানান, সৈয়দ আশরাফ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি ভালো আছেন। খুব শিগগিরই দেশে আসবেন তিনি।

স্ত্রী মারা যাওয়ার পরে পরিবারের লোকেরাই দেশের বাইরে থেকে ঘুরে আসার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সেখানে স্বাস্থ্য পরীক্ষাও করছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ আশরাফ অংশ নিচ্ছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রধানমন্ত্রী ঠিক করবেন। তার (সৈয়দ আশরাফ) তো বলার কিছু নাই। সবকিছুই নেত্রীর ওপর নির্ভর করছে। সৈয়দ আশরাফ তো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

তারপরও মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো দায়িত্ব তাকে দিতে চান তাহলে অবশ্যই উনি দায়িত্ব নেবেন আশা করি। সৈয়দ আশরাফের ফুসফুস ক্যানসারে আক্রান্তের খবর ভুয়া বলেও জানান তার ভাই। ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব প্রচার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কারা এ ষড়যন্ত্র করছে জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র করছে ওয়ান ইলেভেনের কুশীলবরা। এরাই মূল হোতা। ওয়ান ইলেভেনের এই কুশীলবরা দলের ভেতরেই ছিল। নেত্রীকে যারা মাইনাস করতে চেয়েছিল তারা এখন নেত্রীর আশেপাশে থেকে বিশ্বস্ত লোক যারা আছে তাদের সরানোর চেষ্টা করছে। মানবজমিন

  • সর্বশেষ