শিরোনাম
◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয় ◈ অনৈতিক সুবিধা গ্রহণের অ‌ভি‌যো‌গে খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ◈ মিরপুর টেস্ট, ও‌য়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে হারের শঙ্কায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, পারমাণবিক অস্ত্র না পাওয়ার নিশ্চয়তা চান ট্রাম্প ◈ সাজেকে অস্থিরতার নেপথ্যে কী, সংকট কাটছে না কেন? ◈ ভারত থেকে আমদানি করা চালে ক্যানসারের ঝুঁকিপূর্ণ উপাদান শনাক্ত, ৯৫০০ টন বিতরণ স্থগিত ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরে কী কী পেল বাংলাদেশ? ◈ রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী আটক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদল নেতাকে আটকের অভিযোগ, র‍্যাবের অস্বীকার

নুরুল আমিন হাসান : রাজধানীর রমনা থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র‌্যাব-৩ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সোমবার
রাত ১২টায় তিনি এ অভিযোগ করেন। অপরদিকে র‍্যাব-৩ কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘স্থানীয় নেতাকর্মীরা রাজধানীর রমনা হোটেলে আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অপরদিকে র‌্যাব-৩ কয়েকটি গাড়ি দিয়ে রমনা হোটেল ঘিরে রেখে বিভিন্ন রুমে তল্লাশি করে র‌্যাব খোকনকে নামিয়ে নিয়ে আসে। পরে একটি হায়েস মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।'

তিনি বলেন, 'এ ধরনের ঘটনা গোটা জাতির কাছে শেখ হাসিনার শাসনামলের দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।’

প্রধানমন্ত্রী গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করছে বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) নাকি দেশে উন্নয়ন করেছেন। উনি নাকি শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন। উনি গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করেছেন। আমি আনিসুর রহমান তালুকদারকে র‌্যাব কর্তৃক আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

কিছু দিন আগেও তাকে ঘুম করার অভিযোগ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কিছুদিন আগেও অমানবিকভাবে তুলে নিয়ে আনিসুর রহমানকে গুম করা হয়েছিল। গুমের নামে তার ওপর কত নির্যাতন করা হয়েছিল। যা ভাষায় প্রকাশ করা মুশকিল। বাকস্বাধীনতা লুণ্ঠনের এই দেশে, মৌলিক মানবাধিকার চূড়ান্তভাবে স্তব্ধ করার এই দেশে স্বাভাবিক জীবনযাপন করার অধিকারও এখন নেই।’ দেশের বিরোধী দলের নেতাকর্মীদের গুম, অপহরণ ও মৃত্যুভয় তাড়া করে ফিরছে বলেও জানান তিনি।

তুলে নেওয়ার প্রসঙ্গে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, 'আনিসুর রহমান তালুকদার নামে কাউকে আটক করা হয় নি। অন্য কোনও সংস্থা বা ইউনিট আটক করেছে কিনা, আমার জানা নেই।’

  • সর্বশেষ