শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসবে : ড. দেবপ্রিয়

অলক কুমার দাস, টাঙ্গাইল : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার পর পৃথিবীর ৫০টি গরীব দেশের মধ্যে বাংলাদেশ ছিল অন্যতম। আগামী ২০২৪ সালের মধ্যে এই দেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসবে।

সোমবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, তোমাদের রেজাল্টা ভাল করা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু সেটা যেন প্রকৃত রেজাল্ট হয়। কেউ যদি চ্যালেঞ্জ করে আরেকটি পরীক্ষা নেয় তাহলে সেখানে যেন ধরা না খেতে হয়। তোমরা লক্ষ্য করবে এই সময়ে বাংলাদেশে খাদ্য শষ্যের উৎপাদন বেড়েছে, রপ্তানি বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে, নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হচ্ছে। আমাদের মত মানুষ যারা তাদের সময় ফুরিয়ে গেছে। এরপর তোমরাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে । কাজেই তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কমল ভট্টাচার্য, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, সিনিয়র শিক্ষক মুনছুরুল হক স্বপন প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়