শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকার ওড়না দিয়ে প্রেমিকের আত্মহত্যা

মাসুদ আলম ও মোস্তাফিজুর রহমান : রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে রাসেল খান (২৮) নামে এক যুবক প্রেমিকার ওড়না নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাস্টার রুলে চাকরি করতেন। রাসেলের প্রেমিকা রুবিনা ইডেন কলেজের শিক্ষার্থী।

রাসেলের প্রেমিকা রুবিনা জানান, রাসেলের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম ছিল। ছয় বছর আগে তার বিয়ে হয়। এরপরও রাসেল তাকে প্রায়ই ফোন করে নানা ধরনের কথা বলত। সোমবার সকালে রাসেল তাকে ফোন করে আসতে বলেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় আসেন। এসময় তাদের মধ্যে প্রেম জনিত বিষয়ে বাকবিত- হয়। রাসেলকে রুবিনা বলেন আমার বিয়ে হয়ে গেছে। এখন আর এসব কথা বলে কী লাভ? তুমি বিয়ে করে সংসার কর। আমাকে আমার মত থাকতে দাও। এক পর্যায়ে রুবিনা ওয়াস রুমে যায়। ওয়াস রুম থেকে বের হয়ে দেখে রাসেলকে তার ওড়না গলায় পেচিয়ে কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলতে। তাৎক্ষণিকভাবে রুবিনা রাসেলের এক বন্ধুকে ফোন করে আসতে বলে। সে আসলে দু’জন মিলেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেল টাঙ্গাইল ঘাটাইল উপজেরার মকড়াপাড়া আতাউর রহমানের ছেলে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, প্রেমঘটিত বিষয়ে যুবক আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রুবিনাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়