শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে মেডিকেল শিক্ষার্থীকে গুলি করে হত্যা, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

ওমর শাহ: বিয়েতে রাজি না হওয়ায় পাকিস্তানের একজন মেডিকেল শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে এক যুবক। হত্যাকারী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার আত্মীয় বলেও জানা গেছে। এক সপ্তাহের মাঝে হত্যাকারীকে গ্রেফতার করতে আল্টিমেটাম দিয়েছে রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। খবর: ডন উর্দু
নিহত আসমা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছুটিতে ওই প্রদেশের কোহাত এলাকায় নিজের বাড়িতে গিয়েছিলেন তিনি।
স্থানীয় পুলিশ জানায়, মুজাহিদ আফ্রিদি নামের ওই যুবক আসমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আসমা তাতে রাজি হননি। আসমাকে বিয়েতে রাজি করানোর জন্য তাঁর পরিবারকে চাপ দিতেন মুজাহিদ। তিনি বলেন, গত শনিবার আসমা তাঁর এক বোনের সঙ্গে বাড়িতে পৌঁছান। মুজাহিদ এবং তাঁর সহযোগী সাজিদ আসমাকে দেখামাত্র গুলি ছোঁড়েন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আসমার শরীরে তিনটি গুলি লেগেছিল বলে জানায় পুলিশ। তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা। মৃত্যুর আগে হাসপাতালে আসমা জানিয়েছিলেন, মুজাহিদই তাঁকে গুলি করেছেন। কোহাতের পুলিশ কর্মকর্তা আব্বাস মাজিদ গতকাল রোববার জানান, পাকিস্তান পেনাল কোড অনুযায়ী মুজাহিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে আওয়ামী ন্যাশনাল পার্টির প্রধান ইসফান্দারিয়া রোলি খান খাইবারপাখতুনখাওয়া সরকারকে হুমকি দিয়েছেন এক সপ্তাহের মাঝে হত্যাকারীকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি দাঁড় করানো না হলে রাজপথে নেমে আসবে দলটি।

  • সর্বশেষ