শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্টুনিস্ট মর্ট ওয়াকার আর নেই

ডেস্ক রিপোর্ট : বরেণ্য কার্টুনিস্ট মর্ট ওয়াকার মারা গেছে। কার্টুন জগতে অনন্য চরিত্র বিটলি বেইলির জন্য বিখ্যাত তিনি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেকটিকাটে ৯৪ বছর বয়সে মারা যান ওয়াকার।

তার ছেলে গ্রেগ ওয়াকার বলেন, তার বাবা এক অলস সেনা সদস্যের চরিত্র এঁকে গেছেন গত ৬৮ বছর। শেষ দিন পর্যন্ত তা করে গিয়েছেন।

এক অলস ও কর্মবিমুখ সেনাসদস্য বিটলি বেইলিকে নিয়ে হাস্যকর, মজাদার ও ব্যাংগাত্মক কার্টুন পৃথিবীর ১৮০০টি পত্রিকায় ছাপা হত এবং এর ভক্ত ছিল প্রায় ২০০ মিলিয়ন পাঠক।  খবর পরিবর্তন ডটকম’র।

১৯৫০ সালে বিটলির ছাত্রজীবন দিয়ে কার্টুন চরিত্রটির শুরু। পরবর্তীতে সে সেনাবাহিনীতে যোগদান করে। সার্জেন্ট স্নোরকেল এবং জেনারেল হল্টফ্রাক কার্টুন স্ট্রিপটির আরও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে থাকাকালীন অভিজ্ঞতা নিয়ে ওয়াকার এ কার্টুন স্ট্রিপটি নির্মাণ করেন। সেনাবাহিনীতে তার কর্ম ও অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার অর্জন করেন প্রখ্যাত এ কার্টুনিস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়