শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাদেবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মোয়াজ্জিন গ্রেফতার

আশরাফুল নয়ন, নওগাঁ নওগাঁর মহাদেবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকেধর্ষণের ঘটনায় ইসমাইল হোসেন (৬৫) নামে এক কবিরাজ ও স্থানীয় মোয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন উপজেলার সারতা গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর মা শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। তার মাকে সুস্থ করার কথা বলে গত ১৫দিন থেকে ওই ছাত্রীর প্রতিবেশী স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন ও কবিরাজ ইসমাইল হোসেন তার নিজ বাড়ি এবং মাদ্রাসার পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি পরিবারকে না জানানো ও তার মা সুস্থ হবে না এবং তাকে
হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিল। ওই কবিরাজের অত্যাচারের মাত্রা দিনদিন বেড়ে যাওয়ায় এ ধর্ষণের ঘটনাটি স্কুলছাত্রী তার সৎ মাকে জানিয়ে দেয়। এরপর ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে শনিবার মহাদেবপুর থানায় নারী ও শিশুনির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, মামলার পর ইসমাইল হোসেনকে রাতেই তার বাড়ি থেকে আটক করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়। আর আলাতম পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়