শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা বলায় শিশুকে নির্মম নির্যাতন বাবার! (ভিডিও)

জাহিদ হাসান : মিথ্যা বলার অভিযোগে ১০ বছরের শিশুছেলেকে নির্মমভাবে মারপিট করছেন বাবা। মাথার উপর তুলে বারবার ছুড়ে দেয়া হচ্ছে। মা নিরুপায় হয়ে দরজায় দাঁড়িয়ে ঘটনা ভিডিও করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা যাচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে কেঙ্গরি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। সম্প্রতি ভারতের বেঙ্গালুরে এ ঘটনা ঘটেছে। খবর এবেলার।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শিশুটে বেদম প্রহারের চিত্র। মহেন্দ্র নামে বছর ৩০ বয়সের ওই বাবা মিথ্যা বলার জন্য তার ছেলেকে বেল্ট দিয়ে মারে। ছেলের ক্ষমা চাওয়াতেও থেমে যায়নি বাবা। প্রখমে খাটে আছড়ে ফেলে এবং পরে বেধড়ক লাথি মারতে থাকে।

ঘটনাটি প্রায় দুই মাস আগের। সম্প্রতি বাচ্চাটির মা ফোনটি সার্ভিসিং করাতে দেন। সেখানকার লোকজন ভিডিওটি দেখে একটি এনজিওতে খবর দেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

জুভেনাইল জাস্টিস আইনের ৮২নং ধারা, ইন্ডিয়ান পেনাল কোড ৩২৩ এবং ৫০৬নং ধারা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের হয়েছে মহেন্দ্রর নামে।

https://www.youtube.com/watch?time_continue=7&v=Wh5tkw2iSng

  • সর্বশেষ
  • জনপ্রিয়