শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে শুরু হলো প্রথম নারী বাস্কেটবল টুর্নামেন্ট

মুফতি আবদুল্লাহ তামিম : সৌদি আরবের রিয়াদে প্রথম নারী বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হয় শনিবার। স্ট্যালিয়ন্স এর বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে রিয়াদ এলিট।

আরব নিউজের বরাতে জানা যায়, সৌদিতে এই প্রথম শুধুমাত্র নারী দর্শকদের উপস্থিতিতে আয়োজন হলো বাস্কেটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচ শনিবার রিয়াদের লিডার ইনস্টিটিউটের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সৌদি বাস্কেটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে আটটি দল, আল-আজম, আল-তাহাবাদি, রিয়াদ ইগলেস, লিংক, স্ট্যালিয়ন্স, রেবেল, রিয়াদ এলিট ও টাইটানিয়াম অংশগ্রহণ করবে।

শনিবার শুরু হয়ে এই টুর্নামেন্টটি ১০ মার্চ শেষ হবে। শুধুমাত্র নারীরাই এই ম্যাচগুলিতে অংশগ্রহণ করতে পারবে। বিনামূল্যে শুধুমাত্র নারীরাই দর্শক হিসেবে উপস্থিত থাকবে। ২০১৭ সালের নভেম্বরে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি জেদ্দায় প্রথম মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট এর অনুমোদনের পর গত শনিবার থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন দলে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ম্যাচ।

উল্লেখ্য, সৌদি শূরা কাউন্সিলে নারী সদস্যরা নারী ফুটবল ক্লাব প্রতিষ্ঠার দাবি জানালে বাস্কেটবলেরও অনুমোদন দেয়া হয়েছিলো। তবে বাস্কেটবল ফেডারেশন জানায় নারী খেলোওয়ারদের জন্য নারী রেফারি ও প্রশিক্ষকাদের অভাব থাকায় যথাযথভাবে কাজ এগিয়ে নেয়া যাচ্ছে না। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়