শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনের কর্মবিরতি

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ৩ দিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে। রোববার সকাল ৯টা থেকে চলছে এ কর্মবিরতি। থাকবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত।

এ সময় পৌরসভায় সেবা নিতে আসা মানুষের জমে যায় কালীগঞ্জ পৌসভায়। তারা পৌর কর্মকর্তা-কর্মচারীদের  কর্মবিরতি কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান ভূক্তভোগী কয়েকজন। তবে পৌর সচিব মো. মিলন মিয়া জানান,  ৩ দিনের পূর্ণদিবস কর্মবিরতিতে শুধু পানি ছাড়া সকল সেবা বন্ধ থাকবে।

পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কালীগঞ্জ শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন ঢাকা বিভাগীয় যুগ্ম সম্পাদক দুলাল মোড়লের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কালীগঞ্জ পৌর সচিব মো. মিলন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামান, সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, স্বাস্থ্য সুপারভাইজার মোশারফ হোসেন, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কর নির্ধারক বেলায়েত হোসেন প্রমুখ। এ সময় কালীগঞ্জ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়