শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:২২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজ চাষে লাভবান হওয়ার আশায় নাটোরের কৃষকরা

হামিম আহসান: এ বছর পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হওয়ায় পেঁয়াজ চাষে ঝুকেঁছেন নাটোরের কৃষকরা। মাঠে মাঠে সবুজ চারা গাছে দোল দিচ্ছে শীতের বাতাস। সেই সঙ্গে আনন্দের দোল দিচ্ছে কৃষকের মনে। জেলার উঁচু মাঠগুলোতে তাই অন্যান্য রবি ফসলের পরিবর্তে পেঁয়াজ চাষে ঝুঁকেছেন তারা।

গত মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম না পেলেও শেষের দিকে এসে সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এর দাম। পেঁয়াজের দামে যখন নাকাল সাধারন মানুষ, তখন বিদেশ থেকে আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই, এবার বেশি লাভের আশায় অধিক জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে।

শ্রমিকের মজুরিসহ সার কীটনাশকের দাম বাড়লেও উৎপাদন ঠিকঠাক হলে খরচ পুষিয়ে ভালো লাভের মুখ দেখবেন এ অঞ্চলের পেঁয়াজ চাষিরা।

কৃষি বিভাগ জানায়, তীব্র শীতে কিছুটা ক্ষতি হলেও উষ্ণতা বাড়লে সব ঠিক হয়ে যাবে। এবারে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এবারে জেলায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়