শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:০৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে চাঁদা তোলা নিয়ে হিজড়াদের সঙ্গে সংঘর্ষে আহত ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে চাঁদা তোলা নিয়ে হিজড়াদের সঙ্গে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাফিজ উদ্দীন (৫০), তার স্ত্রী নুর আশা (৩৬), ছেলে নুর হাসান (২৪), মেয়ে খাদিজা (২২), প্রচেষ্টা হিজরা উন্নয়ন সংস্থার সদস্য আদুরি (২০), কাজল (১৮), রাণী (১৮) ও শিলা (১৮)। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাফিজ উদ্দীনের স্ত্রী নুর আশা বলেন, ‘বিকেলে হিজরা কাজল ও রাণী আমাদের বাসায় এসে ৩ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাদের উপর চড়াও হয়। এরপর প্রচেষ্টা হিজরা উন্নয়ন সংস্থার সভাপতি রুবির নেতৃত্বে একদল হিজরা আমাদের বাড়িতে লাঠিসোটা নিয়ে এসে হামলা চালায়। বাধা দিলে তারা আমাকেসহ আমার স্বামী হাফিজ উদ্দীন, ছেলে নুর হাসান ও মেয়ে খাদিজা মিমকে বেধরক মারপিট করে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই বিশ্বনাথ বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়