শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:২৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্চে জাতীয় পার্টির মহাসমাবেশ

ডেস্ক রিপোর্ট: আগামী মার্চে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। আগামী ১৫ ফেব্রুয়ারি এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনিবার দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত জাতীয় পার্টির পূর্বঘোষিত মহাসমাবেশ ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই উদ্যানের এক অংশে একুশের বইমেলার স্টল থাকবে বলে মেলার স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছেন। বইমেলা শেষে মার্চ মাসের সুবিধামতো সময়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। তবে মহাসমাবেশ অনুষ্ঠানের সাংগঠনিক প্রস্তুতি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়